সবার আগে বাংলাদেশ
চট্টগ্রামের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর পিতা মাহমুদুন্নবী চৌধুরী ছিলেন ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী এবং তাঁর জ্যেষ্ঠ ভ্রাতাও ছিলেন পাকিস্তান আমলের মন্ত্রী। এই পারিবারিক উত্তরাধিকার নিয়েই তিনি লন্ডন থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে ব্যবসা ও অর্থনীতিতে অসামান্য অবদান রাখেন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে চট্টগ্রামের বাণিজ্যিক উন্নয়নে রেখেছেন যুগান্তকারী ভূমিকা। রাজনৈতিক জীবনে চট্টগ্রাম-৮ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা ২০০১ সালে সরকারের বাণিজ্যমন্ত্রী হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। গত ১৭ বছরে দায়িত্বপ্রাপ্ত থাকার পরও কখনো জন-মানুষের অধিকারের জন্য কথা বলতে পিছপা হননি তিনি। বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে এক বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বের নাম। বিপুল বিত্ত-বৈভব ও উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের কাতারে মিশে থাকা এই আপোষহীন মানুষটি আজ চট্টগ্রামের মানুষের আশা ও ভরসার প্রতীক।
Thank you for reading this post, don't forget to subscribe!আসুন একসাথে গড়ি
আগামীর আধুনিক চট্টগ্রাম - ১১
১১ তে ১১" হলো চট্টগ্রাম-১১ আসনের মানুষের অধিকার ও উন্নয়নের ১১ টি দফার অঙ্গীকার। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রামের জলাবদ্ধতা দূর হবে, বাড়বে কর্মসংস্থান এবং নিশ্চিত হবে নাগরিক সেবা। আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ার এই রূপরেখা মূলত প্রতিটি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের শক্তিশালী প্রতিশ্রুতি
ফটোফ্রেম ডাউনলোড করে ব্যবহার করুন
1) Upload & choose frame
2) Adjust
For best results, use high-resolution frame PNGs uploaded to your Media Library.
Preview
জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা